বুধবার, ৬ আগস্ট, ২০১৪

রাবেতা মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলন




নিজস্ব প্রতিনিধি, লংগদু : রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষ্ণচুড়া গাছতলে দাঁড়িয়ে আবারো দেশ গড়ার শপথ নিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। ১৯৯৬ সাল থেকে ২০১৪ সালের ব্যাচের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়।

বুধবার, ৯ জুলাই, ২০১৪

রাবেতা মডেল হাই স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী পরিচালনা পর্ষদ গঠন করা হলো

রাবেতা মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী-২০১৪ পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

আহ্বায়ক
১. সৈয়দ ইবনে রহমত .
01554356247

যুগ্ন -আহ্বায়ক
২. ফজলুর রহমান সুজন,
01679119477
৩. এডভোকেট সাইফুল ইসলাম অভি,
01712224437
৪. মামুনুর রশিদ মামুন।
01716890258/01557109540

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

রাবেতা মডেল স্কুলে প্রথম দিন


বন্ধু শফিকের সাথে পরদিন সকালে গিয়ে হাজির হলাম রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে। অবশ্য তখন এটি উচ্চ বিদ্যালয় ছিল না, তাই নাম ছিল ‘রাবেতা মডেল স্কুল’। দিন-তারিখ মনে নেই, তবে সময়টা ছিল জানুয়ারি মাসের দিক। তাই ক্লাস হয়তো ততটা গুরুত্বের সাথে শুরু হয়নি। স্কুল ড্রেস পরা শিক্ষার্থীরা মাঠে ছুটাছোটি করছে। ছেলেদের পরনে নীল রঙের প্যান্ট আর সাদা শার্ট, মেয়েদের সাদা সেলোয়ার, আকাশী ফ্রক আর তার উপর সাদা এপ্রন।

একই ধরনের ড্রেস পরা এতগুলো ছেলেমেয়েকে একসাথে এর আগে কখনো দেখিনি।

রবিবার, ৮ জুন, ২০১৪

রাবেতা মডেল হাই স্কুল পুনর্মিলনী-২০১৪

রাবেতা মডেল হাই স্কুল পুনর্মিলনী-২০১৪-এর ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। যা আগামী ঈদুল ফিতরের এক বা দুই দিন পর অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আপনাদের সকলের মতামত আশা করছি।

আবার এসো


সৈয়দ ইবনে রহমত ::

সকাল বেলা ঘুম থেকে ওঠেই মনে হল মনটা ভাল নেই। কারণটা মনে পড়ল একটু পর। রাতে বড় আপা বকা দিয়েছিল।যদিও আমার কোন দোষ ছিল না। অভিমান করে অল্প খেয়েই শুয়ে পড়েছিলাম। এখন মনে হচ্ছে সেটা ঠিক হয়নি। খিদেয় পেট চুঁ চুঁ করছে। আবার প্রচন্ড শীতের মধ্যে লেপের নীচ থেকেও বের হতে ইচ্ছে করছে না। তবু উঠতে হল। দাঁত ব্রাশ করে কোন মতে হাত মুখ ধুয়ে নিলাম। কারণ পানি বরফের মত ঠান্ডা।

ভর্তি পরীক্ষায় ২০-এর মধ্যে পেলাম ১ নম্বর


গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ করে ভর্তি হতে গেলাম লংগদু উপজেলা সদরের সরকারি হাই স্কুলে। পুরো উপজেলায় একটাই সরকারি হাই স্কুল। অনেক ছাত্রছাত্রী। তাদের সাথে যুক্ত হতে গুলশাখালী থেকে আমরাও ১৬-১৭ জন গেলাম ভর্তি হতে। লংগদু হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক কেন জানি আমাদেরকে নবম শ্রেণিতে ভর্তি করতে রাজি হচ্ছিলেন না।

নানা রকম দেনদরবার চলল। তবে সমস্যা হলো