বন্ধু শফিকের সাথে পরদিন সকালে গিয়ে হাজির হলাম রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে। অবশ্য তখন এটি উচ্চ বিদ্যালয় ছিল না, তাই নাম ছিল ‘রাবেতা মডেল স্কুল’। দিন-তারিখ মনে নেই, তবে সময়টা ছিল জানুয়ারি মাসের দিক। তাই ক্লাস হয়তো ততটা গুরুত্বের সাথে শুরু হয়নি। স্কুল ড্রেস পরা শিক্ষার্থীরা মাঠে ছুটাছোটি করছে। ছেলেদের পরনে নীল রঙের প্যান্ট আর সাদা শার্ট, মেয়েদের সাদা সেলোয়ার, আকাশী ফ্রক আর তার উপর সাদা এপ্রন।
একই ধরনের ড্রেস পরা এতগুলো ছেলেমেয়েকে একসাথে এর আগে কখনো দেখিনি।


